সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি, বাধা দেওয়ায় যুবককে গুলি

শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি, বাধা দেওয়ায় যুবককে গুলি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধসহ পরিবারের তিনজন আহত হয়েছেন। ডাকাতেরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসীর ছেলে নাইম (২২), পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগম (৪০)। এ ছাড়া পরিবারের দুই বছর বয়সী শিশু তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে স্বজনেরা জানিয়েছেন।

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় আরও কয়েকজন বাইরে অবস্থান করছিল বলে জানা গেছে।

ঘরে ঢুকে ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার স্বামী নাইম বাধা দেন। এতে ডাকাতেরা নাইমের হাঁটুর ওপর গুলি করে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

পরে ডাকাতেরা পরিবারের দুই বছর বয়সী শিশু তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। এ সময় পরিবারের কাছ থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায় তারা।

রুমা বেগম বলেন, তাঁর স্বামী বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। গভীর রাতে ডাকাতেরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও হাত-পা বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।