রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও সৃজনশীল চিন্তার বিকাশে জেলা প্রশাসনের উদ্যোগ

শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও সৃজনশীল চিন্তার বিকাশে জেলা প্রশাসনের উদ্যোগ
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের ‘বই পড়ি, দেশ গড়ি’ প্রতিপাদ্যের আলোকে মঙ্গলবার (৪ আগস্ট) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞানভিত্তিক বই পাঠ সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং নিয়মিত বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার উপকারিতা, সাহিত্যের সঙ্গে সম্পৃক্ততা, কর্মসূচিতে অংশগ্রহণের নিয়মাবলি এবং আয়োজনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হবে।

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়া প্রতিযোগিতা, পাঠ-আলোচনা, সাহিত্য আড্ডাসহ উপজেলা ও জেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হবে। কর্মসূচিতে সেরা পাঠকদের নির্বাচন করে পুরস্কার ও সনদ প্রদান করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞাননির্ভর, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬