সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের উত্তরমাঠে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক কৃষক বৈদ্যুতিক খুঁটির নিচে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত সোহরাব হোসেন ভুট্টো সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।স্থানীয়দের দাবি, রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চলছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহরাবের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।স্থানীয়রা আরও জানান, সোহরাবের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ ছিল। এলাকায় তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিচিত ছিলেন। তবে এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান (পিপিএম) বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ এবং ট্রান্সফরমার চুরির সঙ্গে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের উত্তরমাঠে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক কৃষক বৈদ্যুতিক খুঁটির নিচে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চলছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহরাবের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
স্থানীয়রা আরও জানান, সোহরাবের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ ছিল। এলাকায় তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিচিত ছিলেন। তবে এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান (পিপিএম) বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ এবং ট্রান্সফরমার চুরির সঙ্গে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হবে।