সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এবং সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস আলী (৪৮) এবং শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে মুরগি খামারি আব্দুর রাজ্জাক গাজী (৫৭)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস। এ সময় ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে তার ভ্যানের ওপর পড়ে। বিষয়টি কেউ জানতে পারেনি।

সকালে বাইরে যাওয়ার জন্য ভ্যানটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, রোববার সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের মুরগি খামারি আব্দুর রাজ্জাক নিজের খামারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এলাকাবাসী জানান, আব্দুর রাজ্জাক গাজী সকাল ৯টার দিকে নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে দ্রুত মেইন সুইচ বন্ধ করে প্রতিবেশীর সহায়তায় তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। ততক্ষণে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আলম পাটোয়ারী বলেন, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।