রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

প্রাইভেটকারচালকের ঘুষিতে প্রাণ ঝরল অটোরিকশাচালকের

প্রাইভেটকারচালকের ঘুষিতে প্রাণ ঝরল অটোরিকশাচালকের
সংগৃহীত ছবি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালক নাদিমের (৫০) ঘুষিতে অটোরিকশাচালক রফিকের (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। 

 বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রফিক পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অপর দিকে আটক নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রাইভেটকারচালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে আটক হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬