নরসিংদীতে মাদকসেবীকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
নরসিংদী প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
নরসিংদীতে মাদকসেবীকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত.
নরসিংদীর মনোহরদীতে মাদক সেবনের অভিযোগে সুমন আহমেদ নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহানুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের কারাদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।দন্ডপ্রাপ্ত সুমন চালাকচর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহম্মদ কুলির পুত্র।পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় সুমন আহমেদ উশৃংখল আচরণ করে। এসময় তার দেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, দণ্ডপ্রাপ্তকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নরসিংদীর মনোহরদীতে মাদক সেবনের অভিযোগে সুমন আহমেদ নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহানুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের কারাদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
দন্ডপ্রাপ্ত সুমন চালাকচর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহম্মদ কুলির পুত্র।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় সুমন আহমেদ উশৃংখল আচরণ করে। এসময় তার দেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।