রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নরসিংদীর গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের মতবিনিময়

নরসিংদীর গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের মতবিনিময়
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নরসিংদীর শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনসহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনিযুক্ত প্রশাসক ফজলুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।

সোমবার (১০ আগস্ট) এফবিসিসিআইয়ের হলরুমে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) নেতৃত্বে চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎ ও মতবিনিময়কালে নরসিংদীর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলার শিল্পকারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের বিষয়টি তুলে ধরেন চেম্বার নেতারা। এ সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এফবিসিসিআই প্রশাসকের প্রতি আহ্বান জানান তাঁরা।

চেম্বার নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে নরসিংদীর শিল্পকারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্পের স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে এ সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।

মতবিনিময়কালে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে এফবিসিসিআইয়ের সহযোগিতা কামনা করেন নরসিংদী চেম্বারের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা এবং পরিচালক মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. দেলোয়ার হোসেন, নাসির আহমেদ রিগান, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান ও মো. সোহেল সরকার।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬