সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নলছিটিতে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু সচেতনতামূলক সভা

নলছিটিতে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু সচেতনতামূলক সভা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঝালকাঠির নলছিটিতে চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১ অক্টোবর ২০২৬ তারিখ গ্রামীণ জিসি আই হসপিটাল, বরিশালের তত্ত্বাবধানে পরিচালিত নলছিটি গ্রামীণ প্রাইমারী চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কেন্দ্রে চোখের সব ধরনের আধুনিক চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে চোখের বিভিন্ন রোগ, প্রতিকার এবং দৃষ্টি সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রামীণ জিসি আই হসপিটালের হাসপাতাল ব্যবস্থাপক জনাব মো: মহফিজুর রহমান এবং আউটরিচ কো-অর্ডিনেটর মো: সোহাগ হোসেন। এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে চোখের প্রাথমিক পরিচর্যা ও অন্ধত্ব দূরীকরণে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, স্থানীয় রোগীদের সুবিধার্থে এই প্রাইমারী কেন্দ্রে চোখের সব ধরনের চিকিৎসা সমাধান নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের অপটিমেট্রিস্ট জনাব এনায়েত হোসেন উপস্থিত সুধীজনকে চোখের দৃষ্টি ও প্রাথমিক সুরক্ষার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নলছিটির এই গ্রামীণ আই কেয়ার ক্লিনিকটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। এখানে মাত্র ৫০ টাকায় চোখ লাল হওয়া, চোখে পানি পড়া, ঝাপসা দেখা সহ চোখের যেকোনো জটিল ও সাধারণ সমস্যার আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও সঠিক সমাধান দেওয়া হয়।

এই সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ফার্মাসিস্ট, ইমাম সাহেব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিত সকলেই মাত্র ৫০ টাকায় চোখের সব ধরনের পরীক্ষার এই দারুণ উদ্যোগকে সাধুবাদ জানান এবং গ্রামীণ আই কেয়ার সেন্টারের এই কার্যক্রমের প্রশংসা করেন।


নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।