সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলা: মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলা: মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. জজ মিয়া (৫৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, নবীনগর থানায় দায়ের করা মামলা নম্বর-২১, তারিখ ১৩ মে ২০২৬-এর তদন্তে প্রাপ্ত পলাতক আসামি হিসেবে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় করা হয়েছে।

গ্রেপ্তার জজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মৃত হাজী হরন মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, নবীনগরে সফিক ডাকাত ও তাঁর বাহিনীর সদস্যদের বিরুদ্ধে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগে মামলাটি করা হয়। এ মামলায় এর আগে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তার জজ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।