সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ার কুমারখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সুয়াফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের মনহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুয়াফ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুয়াফ তার মায়ের সঙ্গে মনহারপুর গ্রামে নানা রিয়াজ মন্ডলের বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সুয়াফকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।