ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু.
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগুন লাগার পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে।পুলিশ পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অন্য একজন শিশুর পরিচয় এখনো জানা যায়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন ভবনের আট তলার ছাদে থাকা ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ওভারহিট অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টার সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দেয়। এতে কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগুন লাগার পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে।
পুলিশ পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অন্য একজন শিশুর পরিচয় এখনো জানা যায়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন ভবনের আট তলার ছাদে থাকা ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ওভারহিট অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টার সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দেয়। এতে কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হন।