লর্ডহার্ডিঞ্জে সরকারি স্থাপনা ও জননিরাপত্তায় গ্রাম পুলিশের রাতভর পাহারা
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
লর্ডহার্ডিঞ্জে সরকারি স্থাপনা ও জননিরাপত্তায় গ্রাম পুলিশের রাতভর পাহারা.
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় রাতভর পাহারা দিয়েছে গ্রাম পুলিশ।বুধবার রাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেকের নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান আর্থিক সহযোগিতা করেন।রাতের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।গ্রাম পুলিশ সদস্যরা জানান, গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রাতের পাহারা দেওয়া হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নজরদারি জোরদার করতে এ ধরনের রাতের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় রাতভর পাহারা দিয়েছে গ্রাম পুলিশ।
বুধবার রাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেকের নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান আর্থিক সহযোগিতা করেন।
রাতের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রাতের পাহারা দেওয়া হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নজরদারি জোরদার করতে এ ধরনের রাতের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।