সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলাপাড়ার বাসিন্দা চাইনা রানী বিশ্বাস (৫০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেব্‌লসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চাইনা রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বিদ্যুৎ কুমার বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

অপরদিকে একই দিন বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে ট্রলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব নিহত হয়েছেন 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব মোটরসাইকেলযোগে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে একটি পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।