সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদ্রাসার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

কুষ্টিয়ায় মাদ্রাসার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ার দৌলতপুরে লক্ষ্মীপুর বিল আমলা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আসাফুদ্দৌলাহ। প্রধান আলোচক ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষ্মীপুর বিল আমলা মডেল মাদ্রাসার সভাপতি মো. রেজাউর রহমান।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্কুলশিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কাদের ও মাওলানা সাইফুল ইসলাম শিপন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।