সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় ডাক্তার দেখাতে এসে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়ায় ডাক্তার দেখাতে এসে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার মিরপুরে ডাক্তার দেখাতে এসে ট্রেনের ধাক্কায় রিনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হালসা-খালমাগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা খাতুন খালমাগুরা গ্রামের নিয়ামত আলীর মেয়ে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবু হুসাইন জানান, রিনা খাতুন মঙ্গলবার বিকেলে ডাক্তার দেখানোর জন্য খালমাগুরা এলাকায় আসেন। সেখানে রেললাইনের ওপর দাঁড়িয়ে তিনি ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, আজানের সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকার কারণে ট্রেনের শব্দ তিনি ঠিকমতো শুনতে পাননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।