সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় বালুবাহী ট্রলি পদ্মায়, এক শিশু নিখোঁজ

কুষ্টিয়ায় বালুবাহী ট্রলি পদ্মায়, এক শিশু নিখোঁজ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ার কুমারখালীতে বালু বোঝাই একটি ট্রলি পদ্মা নদীতে উল্টে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা অপর তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটসংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির নাম মো. আলিফ (৮)। সে শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিলাইদহ ব্লক এলাকা থেকে খেলতে খেলতে বালু বোঝাই একটি ট্রলিতে উঠে পড়ে চার শিশু—আব্দুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও আলিফ। ট্রলিটি শিলাইদহ ঘাটের দিকে যাওয়ার সময় অপ্রশস্ত সড়কে একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

এ সময় ট্রলিচালক সাঁতরে তীরে উঠে আসেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে ট্রলিটিও উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ আলিফকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।