রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে আখচাষি-শ্রমিকদের সমাবেশ

কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে আখচাষি-শ্রমিকদের সমাবেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু করার দাবি জানিয়েছেন আখচাষি, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। একই সঙ্গে মিলটি আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় জেলার কৃষি ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় কুষ্টিয়া সুগার মিলের সঙ্গে জেলার হাজারো আখচাষি, শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা সরাসরি যুক্ত ছিল।

১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মিলটি কুষ্টিয়াসহ আশপাশের এলাকার আখচাষিদের কাছ থেকে আখ সংগ্রহ করে চিনি উৎপাদন করে আসছিল। তবে লোকসানসহ নানা কারণে ২০২০-২১ মাড়াই মৌসুমে মিলটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।

সমাবেশে স্থানীয় বিএনপির নেতারাও যোগ দিয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, শুধু পুরোনো পদ্ধতিতে মিলটি চালু করলেই হবে না। আধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে। উৎপাদন বহুমুখীকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। এসবের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে হবে।

তিনি বলেন, মিলটি লাভজনকভাবে চালু করা গেলে স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহও বাড়বে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।