কুষ্টিয়ায় ট্রাকসহ ১২ টন তরল চিনি জব্দ, আটক ৪.
কুষ্টিয়ায় ১২ টন তরল চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে ট্রাকসহ চিনি জব্দ করা হয়।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার বিকেল থেকে তরল চিনি বোঝাই তিনটি ট্রাক নিয়ে কয়েকজনকে খাজানগর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁরা চিনি রাখার জন্য গুদাম খুঁজছিলেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ট্রাকের পাটাতনে পলিথিন বিছিয়ে তরল চিনি রাখা হয়েছিল। আজ সকালে স্থানীয় রাজধানী রাইস মিলের একটি গুদামে একটি ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চিনি জব্দ করে।তবে চিনি বোঝাই অন্য দুটি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। বিষয়টি দেখে সকালে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে থানায় নিয়ে আসে।ওসি আরও বলেন, বাকি দুটি ট্রাকের চিনি উদ্ধার এবং যাঁর উদ্দেশ্যে চিনি আনা হয়েছে, তাঁকে আটকের জন্য অভিযান চলছে।ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি থামানো হয়েছিল। সেখানে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে রাস্তায় পড়তে থাকে।এ দৃশ্য দেখে স্থানীয় লোকজনের অনেকে হাঁড়ি-গামলা নিয়ে গলা চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে এবং চারজনকে থানায় নিয়ে যায়।তবে অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তাঁর মিলের পাশে কামাল নামের একজনের গুদামে নামানোর পরিকল্পনা ছিল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ায় ১২ টন তরল চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে ট্রাকসহ চিনি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার বিকেল থেকে তরল চিনি বোঝাই তিনটি ট্রাক নিয়ে কয়েকজনকে খাজানগর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁরা চিনি রাখার জন্য গুদাম খুঁজছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ট্রাকের পাটাতনে পলিথিন বিছিয়ে তরল চিনি রাখা হয়েছিল। আজ সকালে স্থানীয় রাজধানী রাইস মিলের একটি গুদামে একটি ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চিনি জব্দ করে।
তবে চিনি বোঝাই অন্য দুটি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। বিষয়টি দেখে সকালে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, বাকি দুটি ট্রাকের চিনি উদ্ধার এবং যাঁর উদ্দেশ্যে চিনি আনা হয়েছে, তাঁকে আটকের জন্য অভিযান চলছে।
ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি থামানো হয়েছিল। সেখানে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে রাস্তায় পড়তে থাকে।
এ দৃশ্য দেখে স্থানীয় লোকজনের অনেকে হাঁড়ি-গামলা নিয়ে গলা চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে এবং চারজনকে থানায় নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তাঁর মিলের পাশে কামাল নামের একজনের গুদামে নামানোর পরিকল্পনা ছিল।