রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কলাপাড়ায় ২০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ

কলাপাড়ায় ২০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্স, দুটি বড় আকারের খাতা ও দুটি কলম। এর আগে কর্মসূচির আওতায় এসব শিক্ষার্থীকে খাতা, কলম, স্কেল ও জ্যামিতি বক্স দেওয়া হয়েছিল।

উপকরণ পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার বলেন, ‘আমার আগের ব্যাগটি ছিঁড়ে গিয়েছিল। নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আমার অনেক উপকার হয়েছে।’ সে আরও জানায়, ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় তাদের হিসাব খোলা হয়েছে। সেখানে তারা প্রতি মাসে টাকা জমা রাখে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলছে, অন্যদিকে স্পোকেন ইংলিশ কোর্সে অংশ নিয়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাক ও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

কর্মসূচির কর্মকর্তা কে এম মশিউর রহমান বলেন, বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচির আওতায় দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিনা মূল্যে হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা প্রতি মাসে টাকা সঞ্চয় করতে পারছে।

তিনি আরও বলেন, কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, গাছের চারা ও কবুতরসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। অচিরেই এ প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬