রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাঁদের দ্রুত বাস থেকে বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছাড়ার কিছুক্ষণ পর আগুনের সূত্রপাত হয়। প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পান যাত্রীরা। পরে তাঁরা আগুন দেখতে পান।

এ সময় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।

পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও বের করে তাঁদের বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে এসেছিলেন যাত্রী সোহেল রানা। তিনি বলেন, স্থানীয় লোকজন দ্রুত জানালার কাচ ভেঙে ফেলতে পেরেছিলেন। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরেক যাত্রী মোহাম্মদ আলী বলেন, প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখতে পান তাঁরা। তবে শুরুতে বাসের চালক বা সহকারী বিষয়টি তাঁদের জানাননি। তাঁর ভাষায়, ‘ভাগ্য সহায় ছিল, বেঁচে গেছি।’

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি অবস্থানে থাকায় পুলিশ দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনে।

এ ঘটনায় বাস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।