সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জিহাদ হত্যার বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন ও সড়ক অবরোধ

জিহাদ হত্যার বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন ও সড়ক অবরোধ
ছবি: প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে স্থানীয়দের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া, জয়নাল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।