রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিবির নেতাকে মারধরের গুরুতর অভিযোগ

ইবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিবির নেতাকে মারধরের গুরুতর অভিযোগ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান।

অভিযুক্ত আলীনুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। আর ভুক্তভোগী কাজী জুহায়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হল শিবিরের সেক্রেটারি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে পরীক্ষা শেষে হলে খাবার খেতে যান জুহায়ের। হলের গেট পেরিয়ে করিডোরে পৌঁছালে আলীনুর সেখানে এসে তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

এ সময় কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, আলীনুর তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করেন। পরে তিনি হলের ২১৭ নম্বর কক্ষে চলে যান।

এরপর শিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

এ ঘটনায় উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে হল কার্যালয়ে আলোচনায় বসে প্রক্টরিয়াল বডি। সেখানে ভুক্তভোগী জুহায়ের উপস্থিত ছিলেন। পরে অভিযুক্ত আলীনুরকেও ডেকে পাঠানো হয়।

একপর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দ সভা থেকে বেরিয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে পুলিশি সহায়তায় প্রক্টরিয়াল বডির গাড়িতে করে আলীনুরকে নিয়ে যাওয়ার সময় শিবিরের নেতা-কর্মীরা তাঁর ওপর চড়াও হন বলে জানা গেছে।

এরপর বিকেল চারটার দিকে গাড়ি আটকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বহিরাগতদের মহড়া দিতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে লাঠিসোঁটা হাতে জিয়া মোড়ে অবস্থান নেন শিবিরের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রদল প্রধান ফটকের তালা খুলে দেয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে দেশীয় অস্ত্র হাতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের শোডাউন করতে দেখা যায়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের লালন হল পকেট গেট ও আজিজ হল পকেট গেটে অবস্থান নেন স্থানীয় শিবিরের নেতা-কর্মীরা।

ভুক্তভোগী কাজী জুহায়ের বলেন, পরীক্ষা শেষে এক বন্ধুর সঙ্গে তিনি হলে যাচ্ছিলেন। পায়ের লিগামেন্টের সমস্যার কারণে ক্রাচে ভর করে ধীরে হাঁটছিলেন। এ সময় আলীনুর আচমকা এসে তাঁকে থাপ্পড় মারতে শুরু করেন।

জুহায়ের বলেন, এর আগে আলীনুরের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। কেন তাঁকে মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। কারণ জানতে চাইলে আলীনুর তাঁকে ‘বেয়াদব’ বলে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত আলীনুর রহমান বলেন, তিনি জুহায়েরের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে বেয়াদব বলেন। পরে জুহায়ের তাঁকে গালি দেন। এ সময় তিনি জুহায়েরকে থাপ্পড় দেন। তবে তাঁদের মধ্যে আগে কোনো সমস্যা ছিল না বলেও জানান তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রক্টর কার্যালয়ে আলোচনা চলছে।

ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, তাঁদের হল সেক্রেটারির ওপর ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ছাত্রদলের বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি সমাধানে উভয় পক্ষকে নিয়ে আলোচনা চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।