ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট.
ব্রাহ্মণবাড়িয়ার অংশে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যেগে (১৫ সেপ্টেম্বর) শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১ টি পরিবহনকে ১০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে ২ টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয় এবং একই সাথে প্রায় ১০ টি বাস ট্রাক অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন.এম কায়সার। প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার অংশে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যেগে (১৫ সেপ্টেম্বর) শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১ টি পরিবহনকে ১০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে ২ টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয় এবং একই সাথে প্রায় ১০ টি বাস ট্রাক অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন.এম কায়সার। প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।