সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা এক লাখ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা এক লাখ
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ ঘটনায় ‘হাজি এন্টারপ্রাইজ’-এর মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের টানবাজার এলাকার হক প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১ বস্তায় থাকা আনুমানিক ২ হাজার ৫০০টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

পরবর্তীতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের কারণে মাছের পোনা ও জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।