সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, নাহিদ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর নাহিদ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।