সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‍্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‍্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার,( ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‍্যাব এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আটকরা হলেন— ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

এসময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।