ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫ শিক্ষা র্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এর সঙ্গে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও পুরো সমাজের অবদান রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল করার আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা ‘পজিটিভ সরাইল’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫ শিক্ষা র্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এর সঙ্গে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও পুরো সমাজের অবদান রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল করার আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা ‘পজিটিভ সরাইল’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।