সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগরে বাসে তল্লাশি, ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ

বিজয়নগরে বাসে তল্লাশি, ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেট থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি রোমার পরিবহন বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসটি থেকে ভারতীয় উন্নতমানের ৪২৬ পিস কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা।

আটক করা ভারতীয় কম্বলগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে বলেও জানায় বিজিবি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।