সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভোলায় নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ভোলায় নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের  নিখোঁজের তিনদিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে গত-২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।  

মঙ্গলবার  বেলা ১১টায় স্থানীয়রা খালে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দেখতে পায় বস্তায় নিখোজ হওয়া শিশুটির মরদেহ।

শিশুটির চাচি নুর নাহার (৪০) দাবি করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার  যোগদানকৃত (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।