সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
শেরপুরের নালিতাবাড়ীতে ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চিরকুট লিখে রিমা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রিমা আক্তার আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার মেয়ে। ছোটবেলায় তার বাবা মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে রিমা ছিল দ্বিতীয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমা গ্রামের একটি ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। সম্প্রতি তার বিয়ের জন্য পরিবার থেকে আলোচনা চলছিল। তবে রিমা বিয়েতে রাজি ছিল না।

পরিবারের সদস্যদের দাবি, রিমা প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত। ওই তরুণকে বিয়ে করতে না পারার কারণে সে আত্মহত্যা করেছে বলে একটি চিরকুটে উল্লেখ করা হয়েছে।

চিরকুটে রিমা মায়ের কাছে ক্ষমা চেয়েছে। সে লিখেছে, মায়ের কথা রাখতে না পারায় সে দুঃখিত। পরিবারের পছন্দে অন্য কাউকে বিয়ে করলে তার জীবন অসহনীয় হয়ে উঠবে বলেও চিরকুটে উল্লেখ করেছে।

চিরকুটে রিমা আরও লিখেছে, ভালোবাসার মানুষটির সঙ্গে থাকলে কষ্টের মধ্যেও সে শান্তি পেত। একই সঙ্গে ওই তরুণকে এ ঘটনায় দায়ী না করতেও পরিবারের প্রতি অনুরোধ করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।