সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাঁচার আকুতি আরাফাতের, চিকিৎসার জন্য সহযোগিতা চায় পরিবার

বাঁচার আকুতি আরাফাতের, চিকিৎসার জন্য সহযোগিতা চায় পরিবার
ছবি আরাফাত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়ালীর কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৮ বছর বয়সী আরাফাত। চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এই শিক্ষার্থী অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। বর্তমানে নিজ বাড়িতে শয্যাশায়ী তিনি। তাঁকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।

কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন আরাফাত। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের প্রায় সবটুকুই শেষ হয়ে গেছে। দিনমজুর বাবা সারাদিন পরিশ্রম করেও এখন আর ছেলের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না।

আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা বেগম জানান, তাঁদের তিন ছেলের মধ্যে আরাফাত সবার বড়। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে পরিবারের হাল ধরার স্বপ্ন ছিল তাঁর।

পরিবারের সদস্যরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে আরাফাতের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। বর্তমানে বাড়ির বিছানায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্বজনদের দাবি, চিকিৎসকেরা আরাফাতকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। সময়মতো চিকিৎসা না হলে তাঁর জীবন নিয়ে শঙ্কা রয়েছে। তাই আরাফাতের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার।

আরাফাতের বাবা লিটন ঢালী বলেন, ‘সারাজীবন দিনমজুরের কাজ করেও কখনো কারও কাছে হাত পাতিনি। কিন্তু আজ ছেলেকে বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। সবাই আমার ছেলেকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

আরাফাতকে সহায়তা করতে যোগাযোগ: ফাজানা বেগম—০১৭৫৭১৬১৫৫৩।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।