সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আশুগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। 

অপর এক অভিযানে আশুগঞ্জ থানা পুলিশ দুপুর ১২.৩৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ ৯৬ বোতল ফেন্সিডিল সিরাপসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন - মোঃ মাসুদ আলম, পিতা- আব্দুল কাদের, রাজেশপুর, সদর দক্ষিণ, কুমিল্লা। মোঃ রাসেল, পিতা- মোঃ কালাম মিয়া, বড় বাজার) চন্দন শাহ বাগান বাড়ি) ,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। মোঃ রুহুল আমিন, পিতা- রজব আলী, রূপগঞ্জ, গোদারাঘাট, রুপগঞ্জ, নারায়নগঞ্জ।

মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।