রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আমির হামজার গাড়িবহরে হামলা: সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

আমির হামজার গাড়িবহরে হামলা: সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম
ছবি সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে বর্বরোচিত ও অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। 

রবিবার (১৬আগস্ট) দুপুর ১২টার দিকে সংগঠনটির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে 'গণ অধিকার পরিষদ'-এর চিহ্নিত কিছু সন্ত্রাসী তার গাড়িবহরে হামলা চালায়। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং শান্ত কুষ্টিয়াকে অশান্ত করার ও তার গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত।

মুফতি আমির হামজা তার বক্তব্যে উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করাই আমার দায়িত্ব। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা প্রমাণ করে তারা সমাজের ও কুষ্টিয়াবাসীর শত্রু।

সংবাদ সম্মেলনে প্রধান তিনটি দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করতে হবে।

সংসদ সদস্য কুষ্টিয়াবাসীকে শান্ত ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান। তবে প্রশাসন যদি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সাথে নিয়ে রাজপথে এর কড়া জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
৮৭ বছরেও জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়নি নিজস্ব সড়ক

৮৭ বছরেও জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়নি নিজস্ব সড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রোববার, ১৬ আগস্ট ২০২৬
বন্ধুদের সঙ্গে  ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৬ আগস্ট ২০২৬
বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক

বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬