৪ কেজি গাঁজাসহ ভোলায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.
ভোলায় ৪ কেজি গাঁজাসহ মো. আল মামুন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের কানুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকার একটি চালের দোকানের সামনে পাকা সড়কে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মামুন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার কাঁধে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কসটেপে মোড়ানো দুটি বড় পোটলা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে তিনটি সিমসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মামুন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন