বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টের দোসররা সরকারকে ঝামেলায় ফেলতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।’

দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। নৈরাজ্য বা অপরাধের সঙ্গে কোনো আপস করা হবে না।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ রোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রিজভী জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোথাও পানি জমে যাতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।