সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন সম্ভাবনার কথা বললেন সার্জিও গোর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারত্বকে আরও দৃঢ় করার বিদ্যমান চমৎকার সুযোগ নিয়ে আলোচনা করেছি
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন সম্ভাবনার কথা বললেন সার্জিও গোর
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সার্জিও গোর বলেন, ‘আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারত্বকে আরও দৃঢ় করার বিদ্যমান চমৎকার সুযোগ নিয়ে আলোচনা করেছি। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’

পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজেও সার্জিও গোরের এ বক্তব্য প্রকাশ করে।

এর আগে গত ৩০ জুলাই বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন।

সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

এদিকে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিলের বিষয়েও ইতিবাচক বার্তা দেন সার্জিও গোর। এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিবেচনায় নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফরকালে সার্জিও গোরের ধারাবাহিক বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের প্রতিফলন ঘটেছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।