শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি ব্যবস্থা: তথ্য উপদেষ্টা.
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘আস্ফালন’ ছাড়া কিছু নয়। বাস্তবে তা বাস্তবায়নের সক্ষমতা তার নেই বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব দেশের সঙ্গে সরকার নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।খাদ্য ও নিত্যপণ্যের বাজার নিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছেন সরকার।বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।তিনি জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘আস্ফালন’ ছাড়া কিছু নয়। বাস্তবে তা বাস্তবায়নের সক্ষমতা তার নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব দেশের সঙ্গে সরকার নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।
খাদ্য ও নিত্যপণ্যের বাজার নিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছেন সরকার।
বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
তিনি জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।