প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের.
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন কারপিন। এ সময় বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট নিরাপত্তা আরও জোরদার করা এবং দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন তারা।সাক্ষাতে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন।আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন কারপিন। এ সময় বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট নিরাপত্তা আরও জোরদার করা এবং দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাতে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।