রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ম্যানহোলে কাজ করছিলেন, মাথা বের করতেই গাড়িচাপা

ম্যানহোলে কাজ করছিলেন, মাথা বের করতেই গাড়িচাপা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর মিরপুরে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় মো. শামীম (৪৭) নামের ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনে কাজ করছিলেন শামীম। সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে কাজ করছিলেন। একপর্যায়ে ম্যানহোল থেকে মাথা বের করলে একটি গাড়ি তাঁকে চাপা দেয়।

আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শামীমকে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি। গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ দেখে দ্রুত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।