সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বন্যাদুর্গতদের পাশে প্রধানমন্ত্রী, ৯ আগস্ট চট্টগ্রাম সফর

বন্যাদুর্গতদের পাশে প্রধানমন্ত্রী, ৯ আগস্ট চট্টগ্রাম সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইল ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়িও হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন। এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত।”

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। দলীয়ভাবেও চলছে ব্যাপক প্রস্তুতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তিন উপজেলায় বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরকালে তিনি এসব বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন। একই সঙ্গে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন।

বাঁশখালীর পশ্চিমাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এখনও দাপ্তরিকভাবে বিস্তারিত কর্মসূচি হাতে পাইনি। চূড়ান্ত সূচি পাওয়ার পর সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।”

সরকারের উচ্চপর্যায় থেকে সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশের পর নিরাপত্তা, ত্রাণ বিতরণ ও অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি চূড়ান্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।