রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। গত ৩০ আগস্ট তিনি বাংলাদেশে আসেন।

সফরকালে আইপিইউ মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন তিনি।

নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন অ্যান্ডা ফিলিপ।

এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেন আইপিইউ মহাসচিব।

সফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন অ্যান্ডা ফিলিপ। তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।