রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

উন্নয়নের নামে ব্রাহ্মণবাড়িয়ায় মরণফাঁদ উঁচু সড়ক

উন্নয়নের নামে ব্রাহ্মণবাড়িয়ায় মরণফাঁদ উঁচু সড়ক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
উন্নয়নের জন্য সংস্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়ক। তবে স্বাভাবিক সড়কের চেয়ে কয়েক ফুট উঁচু করে ঢালাই করায় বিপাকে পড়েছেন শহরবাসী। উঁচু ও খাড়া সড়কে উঠতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে রিকশা ও অটোরিকশা। এতে রোগীসহ সাধারণ যাত্রীরা আহত হচ্ছেন।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট টেংকের পাড় এলাকায় সদ্য সংস্কার করা সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। মূল সড়কের তুলনায় নতুন সড়কটি বেশ উঁচু করে তৈরি করা হয়েছে। ফলে ছোট যানবাহনের জন্য সেখানে ওঠা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকেরা উঁচু ঢালে ওঠার সময় নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এ সময় যানবাহন উল্টে যাত্রীরা সড়কে ছিটকে পড়ছেন। এতে কেউ কেউ গুরুতর আহত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পৌরসভার প্রকৌশল বিভাগের অপরিকল্পিত কাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের ভাষ্য, উন্নয়নের নামে এমন অবৈজ্ঞানিক ও খাড়া সড়ক তৈরি করায় এখন তা শহরবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।

শহরবাসীর দাবি, দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। যান চলাচল স্বাভাবিক রাখতে উঁচু ও খাড়া অংশগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে ঢালু করে সংস্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।