রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সুনামগঞ্জে নকল পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে নকল পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সুনামগঞ্জে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর ফুড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের ক্ষতিকর পণ্য থেকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের পাশাপাশি জনসাধারণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করার কার্যক্রম চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।