সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০ জন.
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১০ জন।রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আশেক বলেন, ‘নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’এদিকে ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজন নিহত হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১০ জন।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আশেক বলেন, ‘নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
এদিকে ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজন নিহত হয়।