শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩.
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল বুধবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম। তাঁরা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।নিহত ব্যক্তিদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম। তাঁরা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তিদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।