সাতক্ষীরায় জিএম নুর ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
alamin dhakaprobe
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সাতক্ষীরায় জিএম নুর ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত.
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সভাপতি জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাবেক মন্ত্রী ডা. মো. আফতাবুজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।এ ছাড়া সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অনেকে বক্তব্য দেন।বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাত-এর নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্লা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী শেখ আজাদ হোসেন বেলাল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু এবং যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবু নছর, দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহী, প্রয়াত জিএম নুর ইসলামের বড় ছেলে ও দৈনিক দৃষ্টিপাত-এর ভারপ্রাপ্ত সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি মো. আব্দুস সামাদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি ফারহা দীবা খান সাথী, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, শেখ শফিক-উদ-দৌলা সাগর, আলি নুর খান বাবলু, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন, কবি হায়দার আলী প্রমুখ।শোকসভায় বক্তারা প্রয়াত জিএম নুর ইসলামের কর্মময় জীবনের কথা স্মরণ করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সভাপতি জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাবেক মন্ত্রী ডা. মো. আফতাবুজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।
এ ছাড়া সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অনেকে বক্তব্য দেন।
বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাত-এর নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্লা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী শেখ আজাদ হোসেন বেলাল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু এবং যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবু নছর, দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহী, প্রয়াত জিএম নুর ইসলামের বড় ছেলে ও দৈনিক দৃষ্টিপাত-এর ভারপ্রাপ্ত সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি মো. আব্দুস সামাদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি ফারহা দীবা খান সাথী, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, শেখ শফিক-উদ-দৌলা সাগর, আলি নুর খান বাবলু, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন, কবি হায়দার আলী প্রমুখ।
শোকসভায় বক্তারা প্রয়াত জিএম নুর ইসলামের কর্মময় জীবনের কথা স্মরণ করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।