রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিট নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজানুর

রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিট নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজানুর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রায় ১৫ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের উপস্থিতি বেশি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

এরপর শুরু হয় ভোট গণনা। রাত ২টা পর্যন্ত গণনা চলে। পরে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তখনও কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদের ভোট গণনা চলছিল।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।

সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মাহবুবুর রহমান ৭৭৩, লুৎফুল হাই ভূইয়া ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ এবং অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ ২৭৮ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন সাইদ হাসান সানি, আশিকুল ইসলাম সুমন, রুমেল উদ্দিন আহমেদ, তানভীর রুবেল ও মহিবুল ইসলাম ডিকন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩, সেক্রেটারি পদে ৫ এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।

এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। ভোট দিয়েছেন মোট ৪ হাজার ১৬২ জন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।