রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজবাড়ীতে নতুন এসপি মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নতুন এসপি মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর মনির হোসেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলির তথ্য জানানো হয়। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মীর মনির হোসেন বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার আরও আট কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়।

মীর মনির হোসেন বর্তমানে এসআরবি-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তৎকালীন র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ছিলেন।

র‌্যাবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের মামলার আসামি, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন। এসব অভিযানের কারণে তিনি আলোচনায় আসেন।

পুলিশের ২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মীর মনির হোসেন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে দায়িত্ব পালন করে আসছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।