রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ওজনে তেল কম দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা

ওজনে তেল কম দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

আজ রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আরেফিন ট্রেডার্সে তেল পরিমাপের সত্যতা যাচাই করা হয়। এ সময় প্রতি ৫ লিটার পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

অর্থাৎ প্রতি লিটারে ৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল।

পরিমাপে কারচুপির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার করেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে তিনি লিখিত অঙ্গীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়, একই অপরাধ আবার ঘটলে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এবং তেলসহ বিভিন্ন পণ্যের পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে জেলায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।