কসবার ইউএনওসহ ৮৩ কর্মকর্তাকে সততার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কসবার ইউএনওসহ ৮৩ কর্মকর্তাকে সততার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা.
খাল পুনঃখনন প্রকল্পের কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শেষ করে অর্থ সাশ্রয় করায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামসহ দেশের ৮৩ উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ বড় একটি আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।কসবা উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প নির্ধারিত অর্থের মধ্যে শেষ করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। এতে ৭৮ লাখ ৬৮ হাজার টাকা সাশ্রয় হয়। পরে পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।মো. ছামিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা দেবে। এ স্বীকৃতির জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।কসবার খাল পুনঃখনন প্রকল্পে অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয় সচেতন মহলও ইউএনও মো. ছামিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছে।তাদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অনুকরণীয়। সৎ ও দক্ষ কর্মকর্তাদের এমন উদ্যোগ সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াতে পারে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
খাল পুনঃখনন প্রকল্পের কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শেষ করে অর্থ সাশ্রয় করায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামসহ দেশের ৮৩ উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ বড় একটি আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কসবা উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প নির্ধারিত অর্থের মধ্যে শেষ করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। এতে ৭৮ লাখ ৬৮ হাজার টাকা সাশ্রয় হয়। পরে পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।
মো. ছামিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা দেবে। এ স্বীকৃতির জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কসবার খাল পুনঃখনন প্রকল্পে অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয় সচেতন মহলও ইউএনও মো. ছামিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছে।
তাদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অনুকরণীয়। সৎ ও দক্ষ কর্মকর্তাদের এমন উদ্যোগ সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াতে পারে।